ঢাকাTuesday , 25 August 2026
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

ভালোবাসা ও আত্মত্যাগের গল্প ‘ভাইবোনের ভালোবাসা’

Link Copied!

ভাইবোনের নিঃস্বার্থ ভালোবাসা, পারিবারিক টানাপোড়েন, দারিদ্র্য এবং তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের মর্মান্তিক পরিণতি নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’। হৃদয়স্পর্শী গল্পের নাটকটি শিগগিরই ইউটিউব চ্যানেল ইউ টার্ন এন্টারটেইনমেন্ট এ অবমুক্ত হবে।

হৃদয় জাহানের পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিপন খান, আঁখি চৌধুরী, নাওমি, রেবেকা রউফ, লিপু মামা, হাবিব খান, রাজা হাসান, সায়মন তারিক ও মিলনসহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, ছোট বোন তার ভাইয়ের স্বপ্ন পূরণে নিজের ভবিষ্যৎ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত। অন্যদিকে একজন তরুণী ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে রাখতে চাইলেও প্রেমিকের বেকারত্ব এবং পরিবারের চাপের কাছে ক্রমেই অসহায় হয়ে পড়ে। দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক বৈষম্যের কঠিন বাস্তবতায় দুই নারীর আত্মত্যাগই গল্পের মূল উপজীব্য হয়ে ওঠে।

একপর্যায়ে পারিবারিক কারণে ছোট বোনের পড়াশোনা বন্ধ করে দেন তার বাবা। তবে ভাইয়ের চেষ্টায় সে আবার স্কুলে ফিরে যায়। পরে ভাইয়ের কর্মসংস্থানের আশায় গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির বিয়ের প্রস্তাবে নাবালিকা হয়েও রাজি হয় মেয়েটি। নিজের ভবিষ্যৎ ও স্বপ্ন বিসর্জন দিয়ে সে বিয়েতে সম্মত হয় শুধুমাত্র ভাইকে আর্থিকভাবে স্বাবলম্বী করার আশায়। সেই অর্থ নিয়ে ভাই নতুন জীবনের সন্ধানে ঢাকায় পাড়ি জমায়।

অন্যদিকে বেকারত্বের কারণে নায়িকার বাবা তার মেয়ের বিয়ে এক ধনী পাত্রের সঙ্গে ঠিক করেন। প্রিয় মানুষকে হারানোর আশঙ্কা ও মানসিক যন্ত্রণায় তরুণী আত্মহত্যার পথ বেছে নেয়। একই সময়ে অনিচ্ছাকৃত বিয়ের ভয় ও অসহায়ত্বে ছোট বোনও বিষপান করে আত্মহত্যা করে।

জীবন গুছিয়ে ভাই যখন গ্রামে ফিরে আসে, তখন সে জানতে পারে তার জীবনের সবচেয়ে প্রিয় দুই মানুষ আর বেঁচে নেই। আকস্মিক এই শোক তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়।

নির্মাতার ভাষ্য, ‘ভাইবোনের ভালোবাসা’ শুধু একটি পারিবারিক গল্প নয়; এর মধ্য দিয়ে সমাজের বাস্তবতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি তুলে ধরা হয়েছে। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনো আবেগের বশে কিংবা তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়, নাটকটি দর্শকদের জন্য সেই বার্তাই তুলে ধরবে।

Share this news as a Photo Card

‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে শুরু বঙ্গ-র ঈদ উৎসব

24 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.hostbuybd.com