ঢাকাMonday , 27 April 2026
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

১লা মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আতরবিবিলেন’

Link Copied!

দেশব্যাপী আগামী ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত চলচ্চিত্র ‘আতরবিবিলেন’। মিজানুর রহমান লাবু পরিচালিত এ সিনেমার মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে প্রচার-প্রচারণা।

প্রচারণার অংশ হিসেবে গত ২৬ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। এ সময় চলচ্চিত্রটির অফিসিয়াল ট্রেইলার, গান ও পোস্টার প্রদর্শন করা হয়।

সংবাদ সম্মেলনে ‘আতরবিবিলেন’ চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট প্রযোজক, পরিচালক, শিল্পী কলাকুশলী, সংবাদকর্মী সহ আরও অনেকে।

নির্মাতা মিজানুর রহমান লাবুর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এ চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা সুমি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে মুস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল ও সীমান্তসহ আরও অনেককে।

সিনেমাটি নিয়ে নির্মাতা মিজানুর রহমান লাবু বলেন, ‘অবশেষে ‘আতরবিবিলেন’ মুক্তি পেতে যাচ্ছে, এটি আমার জন্য ভীষণ আনন্দের। আমরা অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না বলেই আমার বিশ্বাস। সবাইকে প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

চিত্রনায়িকা ফারজানা সুমি বলেন, ‘আতরবিবি চরিত্রে অভিনয় করা আমার জন্য ছিল একেবারেই ভিন্নধর্মী অভিজ্ঞতা। চরিত্রটি ধারণ করতে আমাকে অনেক প্রস্তুতি নিতে হয়েছে। পরিচালক লাবু ভাইয়ের নির্দেশনায় নিজেকে সেইভাবে তৈরি করেছি। গত বছরের রোজার মাসে বেশ পরিশ্রম করে শুটিং শেষ করেছি। দর্শকরা ছবিটি গ্রহণ করলে আমাদের সব পরিশ্রম সার্থক হবে।’

চলচ্চিত্রটির গল্পে উঠে এসেছে আতরবিবি নামের এক প্রান্তিক নারীর জীবনসংগ্রাম। সাধারণ নারীদের মতো স্বাভাবিক ও সুখী জীবনের স্বপ্ন দেখলেও বাস্তবতায় তাকে বারবার শিকার হতে হয় ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের। নানা প্রতিকূলতা ও সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে চলা আতরবিবির জীবনচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে প্রান্তিক নারীদের কঠিন বাস্তবতা।

নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশনের পাশাপাশি দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ী, গোয়ালন্দ ও ফরিদপুরের বিভিন্ন স্থানে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে।

Share this news as a Photo Card

‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে শুরু বঙ্গ-র ঈদ উৎসব

24 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.hostbuybd.com