ঢাকাSunday , 7 September 2025
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

প্রয়াত শিল্পীদের পরিবারের মিলনমেলা অনুষ্ঠিত

Link Copied!

‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ শীর্ষক ব্যানারে অনুষ্ঠিত হয়েছে বাংলা চলচ্চিত্রের প্রয়াত শিল্পীদের স্মরণে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্মরণসভা।

রোববার (৭ সেপ্টেম্বর) এফডিসিতে আয়োজন করা হয় এই স্মরণসভার। প্রয়াত শিল্পীদের আত্মার মাগফিরাত কামনায় হাজির ছিলেন বাংলা চলচ্চিত্রের নতুন ও পুরাতন অনেক শিল্পী। অনেক দিন পর তারকাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এফডিসি। অনুষ্ঠানে অংশ নেন অনেক প্রসিদ্ধ তারকা।

আয়োজনে অংশ নিয়ে শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ বলেন, ‘শিল্পী সমিতি একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। আমরা সবসময় চাই এফডিসিতে আসতে, কিন্তু এর আগে এমন আয়োজন হয়নি। এবারই প্রথম প্রয়াত শিল্পীদের পরিবারকে নিয়ে আয়োজন করা হলো। বর্তমান শিল্পী সমিতিকে ধন্যবাদ।’

একই মত প্রকাশ করেন কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। তিনি বলেন, ‘অনেক দিন পর শিল্পী সমিতির আয়োজনে অংশ নিয়ে ভালো লাগছে। অনেক সহকর্মীর সঙ্গে অনেক দিন পর দেখা হলো। সত্যিই ভালো একটি সময় কেটেছে।’

আয়োজন প্রসঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক সনি রহমান বলেন, প্রত্যেক বছরই শিল্পী সমিতির পিকনিক বা ইফতার মাহফিলে পরিবারের সদস্যদের নিয়ে শিল্পীরা অংশগ্রহণ করেন। কিন্তু একজন শিল্পী প্রয়াত হওয়ার পর তাদের পরিবারের তেমন একটা খোঁজ নেয়া হয় না, তারা কিভাবে জীবনযাপন করেন তা আমরা অনেকেই জানিনা, তাই এবার আমরা প্রয়াত শিল্পীদের পরিবারের সদস্যদের সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার চেষ্টা করেছি আমরা। সবার সহযোগিতায় সেটি সম্ভব হয়েছে, তাই আমরা আনন্দিত।’

নির্বাহী পরিষদের আরেক সদস্য চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রয়াত শিল্পীদের পরিবার এবং গুণী শিল্পীরা সাড়া দিয়ে আয়োজনে অংশ নিয়েছেন। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। অনেক সিনিয়র শিল্পী এ দিন উপস্থিত ছিলেন। প্রয়াত অনেক শিল্পীর পরিবার এবং চলচ্চিত্রের অনেকে উপস্থিত ছিলেন। সবাই আয়োজনে খুশি ছিলেন।’

‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ উদ্যোগের নেপথ্যে ছিলেন শিল্পী সমিতির সিনিয়র সহসভাপতি মাসুম পারভেজ রুবেল, সহ-সাধারণ সম্পাদক আরমান, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যোকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য নানা শাহ সনি রহমান, রুমানা ইসলাম মুক্তি এবং অভিনেতা শিবা শানু।