ঢাকাThursday , 20 March 2025
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

ঈদে এস.আই সোহেলের ১০ নাটক

Link Copied!

পবিত্র-ঈদুল ফিতর উপলক্ষে ১০টি একক নাটক ও একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এস.আই. সোহেল। নাটকগুলো প্রযোজনা করেছেন পি.এফ.এফ এন্টারটেইনমেন্ট, কে.এস.আর মাল্টিমিডিয়া,ফখরুল ইসলাম ও থ্রি স্টার ড্রামা।

নাটকগুলো হলো, পিতার মতো শ্বশুর, ৫ টাকার কয়েন, সাইকো ম্যান, চাটগাইয়া বউয়ের ঠেলা, লতিফের সুন্দরী বউ, প্রবাসীর লাশ, আইল ঠেলা মুসুল্লি, শশুর বাড়ি বরিশাল, শশুরের খেদমত, প্রাক্তনের প্যারা। গল্পগুলো রচনা করেছেন তরিকুল ইসলাম তারেক ও সজিবুর রহমান পিন্টু।

নাটকগুলোতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু,শেলী আহসান, তন্ময় সোহেল,সাব্বির আহমেদ, একে আজাদ, মীম চৌধুরী, সামান্তা পপি, নেহা মনি, নওশীন নাহার, ফারজানা উর্মি,শিশির আহমেদ, নাবিলা চৌধুরী, রেশমি আহাম্মেদ, আনোয়ার শাহী, এম কে এইচ পামির, শিবা শানু, জিনিয়া যিনি,নাবিলা চৌধুরী,শিশির আহমেদ, ইমরান আজান, টি.এ. তুহিন খান, একে আলামিন,ইভা রহমান, টিটু বাঙ্গালী, লিটন, মাইমুনা মম, সাবিনা রনি, নাহার নৌরিন আরও অনেকে।

এর বাইরে এস.আই.সোহেল রঙিন ফিলিংস নামে একটি বিগ বাজেটের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। গানটিতে কন্ঠ দিয়েছেন কোনাল এবং শাহরিয়ার রাফাত। গানটির গীতিকার সুদীপ কুমার দীপ। এই গানটিতে কোরিওগ্রাফ করেছেন রোহান ও বেলাল, গানটিতে মডেল হিসেবে ছিলেন শিশির সরদার এবং সেমন্তী সৌমি। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন কে.এস.আর মাল্টিমিডিয়া। পরিচালক সোহেল জানান, ২৫ রমজানে গানটি ইউটিউব চ্যানেলে আপলোড হবে।

Share this news as a Photo Card

‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে শুরু বঙ্গ-র ঈদ উৎসব

24 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.hostbuybd.com