ঢাকাTuesday , 21 January 2025
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

সেলিম রেজার পরিচালনায় ‘তোর এক দেখাতে মন ধরেছে’

Link Copied!

আসন্ন ভালোবাসা দিবসকে সামনে রেখে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) চিত্রায়ণ হয়েছে সেলিম রেজার পরিচালনায় নির্মিত নতুন মিউজিক ভিডিও ‘তোর এক দেখাতে মন ধরেছে’। সালাউদ্দিন সাগরের কথা ও এএন ফরহাদের সংগীতে গানে কন্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও সানজিদা রিমি।

হাবিব রহমানের নৃত্য পরিচালনায় গানটিতে অভিনয় করেছেন কন্ঠশিল্পী সৈয়দ অমি ও চিত্রনায়িকা শিরিন শিলা। মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসকে সামনে রেখে খুব শীঘ্রই ‘এমকে মিউজিক স্টেশন’ ইউটিউবে অবমুক্ত হবে।

তোর এক দেখাতে মন ধরেছে নিয়ে নির্মাতা সেলিম রেজা বলেন, অসম্ভব সুন্দর কথা মালা এবং সুরের একটি গান, সিনেমাটিক ভাবে চিত্রায়ণ করেছি। আশাকরি দর্শক গান এবং দৃশ্যায়ন দেখে মুগ্ধ হবেন।

Share this news as a Photo Card

‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে শুরু বঙ্গ-র ঈদ উৎসব

24 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.hostbuybd.com