ঢাকাThursday , 19 June 2025
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

শাকিব খানের ‘তাণ্ডব’ নেমে উঠলো ‘টগর’

Link Copied!

শাকিব খানের ‘তাণ্ডব’ নেমে উঠলো ‘টগর’

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ নেমে গেল নওগাঁর দেলুয়াবাড়ি এলাকার ফাইভস্টার সিনেমা হল থেকে। আর সেখানে জায়গা করে নিয়েছে আদর আজাদ ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘টগর’।

তারকাবহুল ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে ছিলেন জয়া আহসান ও সাবিলা নূরের মতো জনপ্রিয় শিল্পীরা। মুক্তির আগে প্রচারণা এবং সামাজিক মাধ্যমে চর্চা থাকলেও, মুক্তির পর প্রথম সপ্তাহেই সিনেমাটি আশানুরূপ সাড়া ফেলতে পারেনি দর্শকদের মধ্যে। দর্শকসংখ্যা আশানুরূপ না হওয়ায় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ে হল কর্তৃপক্ষ সিনেমা পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

ফাইভস্টার সিনেমা হলের ম্যানেজার জানান, “তাণ্ডব হাই রেন্টালে চালানো হচ্ছিল। কিন্তু দর্শক কমতে থাকায় আমরা ক্ষতির মুখে পড়ছিলাম। তাই ‘তাণ্ডব’ নামিয়ে দিয়ে দর্শকের আগ্রহ থাকা ছবি ‘টগর’ চালানোর সিদ্ধান্ত নিই।”

আলোক হাসান পরিচালিত ‘টগর’ প্রযোজনা করেছে এআর মুভি নেটওয়ার্ক। বন্দর এলাকার এক তরুণের জীবনসংগ্রাম ও প্রতিবাদী যাত্রা নিয়ে নির্মিত এ সিনেমাটি ইতোমধ্যে ঢাকার আজাদ এবং কিশোরগঞ্জের বাবু টকিজে ভালো সাড়া পাচ্ছে। যদিও মাল্টিপ্লেক্সে ছবিটির শো আপাতত স্থগিত রাখা হয়েছে।

সিনেমা অঙ্গনের বিশ্লেষকরা বলছেন, ঈদের সিনেমার ভিড়ে তারকাখচিত সিনেমা থাকা সত্ত্বেও দর্শক এখন গল্পনির্ভর ও বাস্তবধর্মী কনটেন্টের দিকে ঝুঁকছে। সেই ধারায় ‘টগর’ ধীরে ধীরে স্থান করে নিচ্ছে দর্শকের মনে।