ঢাকাThursday , 21 May 2026
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

অ্যাকশন ও পারিবারিক গল্পে ঈদে আসছে ‘তছনছ’

Link Copied!

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মুন্না খান ও ববি হক অভিনীত অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র ‘তছনছ’। সিনেমাটি পরিচালনা করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় বাণিজ্যিক নির্মাতা বদিউল আলম খোকন।

নির্মাতা জানান, ঈদের দর্শকদের কথা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে সিনেমাটি। এতে রয়েছে অ্যাকশন, পারিবারিক আবেগ ও সামাজিক গল্পের সমন্বয়।

সিনেমাটির মুক্তি প্রসঙ্গে পরিচালক বদিউল আলম খোকন বলেন, “ঈদুল আজহায় দর্শক সাধারণত হাই-ভোল্টেজ অ্যাকশনধর্মী সিনেমা দেখতে পছন্দ করেন। সেই ভাবনা থেকেই ‘তছনছ’ নির্মাণ করেছি। এটি পরিবার নিয়ে দেখার মতো একটি সামাজিক ও অ্যাকশনধর্মী সিনেমা। আশা করছি দর্শক প্রেক্ষাগৃহে এসে উপভোগ করবেন।”

‘তছনছ’ নির্মিত হয়েছে মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে। সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। এতে মুন্না খান ও ববি হকের পাশাপাশি অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, তানভীর তনু, শিবা সানু, সুব্রত, মারুফ আকিব, বড়দা মিঠু ও প্রিয়া অনন্যাসহ আরও অনেকে।

ইতোমধ্যে সিনেমাটির অফিসিয়াল টিজার ও একটি রোমান্টিক গান প্রকাশ পেয়েছে। প্রকাশের পর থেকেই দর্শক এবং চলচ্চিত্র অঙ্গনে সিনেমাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, ঈদের সিনেমার তালিকায় ‘তছনছ’ হতে পারে অন্যতম আলোচিত সংযোজন।