ঢাকাTuesday , 31 March 2026
  1. প্রচ্ছদ
  2. অনুসন্ধান
  3. বাংলাদেশ
  4. আন্তর্জাতিক
  5. রাজনীতি
  6. বিনোদন
  7. অপরাধ
  8. চাকরির খবর
  9. প্রযুক্তি
  10. ক্যাম্পাস
  11. স্বাস্থ্য
  12. খেলা
  13. বিশেষ প্রতিবেদন
  14. আত্মদর্শন
  15. ভিন্নচোখে

নাটক-সিরিজ নির্মাণ করছে সঞ্চিতা ফিল্মস

Link Copied!

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ এর দ্বিতীয় রানারআপ, মডেল ও অভিনেত্রী সঞ্চিতা দত্ত বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নাটক ও ওয়েব সিরিজ নিয়ে। অভিনয়ের পাশাপাশি এবার তিনি নিজের কাজের পরিধি বাড়িয়ে যুক্ত হয়েছেন কনটেন্ট নির্মাণেও।
নিজের ইউটিউব চ্যানেল ও ব্যানার ‘সঞ্চিতা ফিল্মস’ থেকে নাটক ও ওয়েব সিরিজ প্রকাশের উদ্যোগ নিয়েছেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মুক্তি পেয়েছে দুই পর্বের ওয়েব সিরিজ ‘লাভ ড্রাইভ’। সঞ্চিতা দত্তের গল্পে সিরিজটি নির্মাণ করেছেন ওলিক পেহান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা।
এ বিষয়ে সঞ্চিতা দত্ত বলেন,

আমি আসলে প্রযোজক নই। আমার চ্যানেলে নিজের কাজের জন্য যতটুকু দরকার, ততটুকুই ইনভেস্ট করছি। এরই মধ্যে আমার লেখা গল্পে ‘লাভ ড্রাইভ’ নামের একটি সিরিজ মুক্তি পেয়েছে। এর দ্বিতীয় পর্ব খুব শিগগিরই প্রকাশ পাবে। পাশাপাশি এতে একটি গানে কণ্ঠও দিয়েছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।
শুধু কনটেন্ট নির্মাণই নয়, অভিনয়েও সমানভাবে সক্রিয় রয়েছেন সঞ্চিতা। বর্তমানে তার অভিনীত ‘ব্ল্যাকমেইল’ ও ‘ভূত বউ’ নামের দুটি সিরিজ মুক্তির অপেক্ষায় রয়েছে। সিরিজ দুটি প্রকাশ পাবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে ওয়েব ফিল্ম ‘সোলমেট’।
অভিনয়, গল্প লেখা ও নিজের কাজের উপস্থাপনায় একসঙ্গে এগিয়ে যাচ্ছেন সঞ্চিতা দত্ত। ধীরে ধীরে তিনি নিজস্ব কনটেন্ট জগতেও গড়ে তুলছেন আলাদা অবস্থান।